IQNA

কেন মুহররম মাসে সব কিছুতে কালো ব্যবহার করা হয়

19:44 - October 18, 2015
সংবাদ: 3388683
আন্তর্জাতিক ডেস্ক: প্রতিটি বিষয় এবং ঘটনার একটি চিহ্ন বা প্রতিক থাকে। যেমন খুশির অনুষ্ঠানে যেমন লাইটিং করা হয় এবং রংবেরংএর কাগজ ও কাপড় দিয়ে ডিজাইন করা হয়। আর শোকের চিহ্ন বা প্রতিক হচ্ছে কালো রং।

বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম হাবিব আব্বাসী বলেন, কালো হচ্ছে শোকের প্রতিকি। কারাবলার ময়দানে ইমাম হুসাইনের(আ.) মর্মান্তি শাহাদাতের শোকের স্মরনেরই পবিত্র মুহররম মাস উপক্ষে সর্বত্র কালো কাপড়ে সাজানো হয়।

তিনি বলেন: কালো হচ্ছে আজাদারি এবং শোকের প্রতিক। আর এই প্রতিকি একটি বিশেষ উদ্দেশ্য বহন করে। আর তা হচ্ছে আমরা যখন দেখতে পাই যে শহরে কালো কাপড়ে সাজানো হয়েছে তখন আমাদের সামনে কারবালার সকল শোক এবং ব্যথা জেগে ওঠে।

তখন অঅমরা বুঝতে পারি যে মাফাতিমা ও হযরত আলীর কলিজার টুকরা এবং রাসূলের নাতী ইমাম হুসাইন(আ.) ইসলামকে বাচাতে এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের সকল কিছু বিসর্জন দিয়েছেন। এবং মজলূমাঅবে শহীদ হয়েছেন আমাদেরকে তার জন্য আজাদারি এবং শোক পালন করতে হবে।

হাদিসে বর্ণিত হয়েছে, আমাদের পবিত্র ইমামগণও(আ.) মহররম মাসে কালো কাপড় পরিধান করতেন এবং ক্রন্দন করতেন এবং সর্বদা তাদের মন ভারাক্রান্ত থাকত।

captcha