IQNA

জেনারেল হামেদানির প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা

23:56 - October 19, 2015
সংবাদ: 3390460
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় শহীদ ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন হামেদানির স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী। তিনি জেনারেল হামেদানির বাসভবনে গিয়ে তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং হামেদানির নবজাতক নাতির কানে আযান ও আকামত দেন।

 আইআরআইবির বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: সিরিয়ায় শহীদ ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন হামেদানির স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। সর্বোচ্চ নেতা জেনারেল হামেদানির বাসভবনে গিয়ে তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ে জেনারেল হামেদানির পরামর্শমূলক কর্মকাণ্ড ও অবদানের প্রশংসা করেন।

গত ৮ অক্টোবর জেনারেল হামেদানি সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে সন্ত্রাসীদের হামলায় শহীদ হন। সেখানে তিনি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীর জন্য উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। এছাড়া, তিনি সিরিয়ার পবিত্র মাজারগুলো রক্ষার দায়িত্বও পালন করছিলেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ৯ অক্টোবর এক বিবৃতিতে এ গুরুত্বপূর্ণ জেনারেলের শাহাদাতের কথা জানায়।

3388697

captcha