
বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল টুইটারে নিজস্ব পেজে প্রকাশ করেছে, নাজরান শহরে শিয়া মসজিদে যে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে তা তাদের সদস্য করেছে। যে সন্ত্রাসী এই জঘন্য কাজ সংগঠিত করেছে তার নাম আবু ইসহাক আল হেজাযী।
সন্ত্রাসী গোষ্ঠী টুইটারে আরও জানায় সৌদি আরবে ইসমাইলিয়া নামক সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে উদ্দেশ্য করে এ হামলা চালায় ।
এরপূর্বে গত মে মাসে সৌদি আরবের ২টি এবং জুন মাসে কুয়েতের একটি শিয়া মসজিদে হামলা চালিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল।
সৌদি আরবের শূরা কাউন্সিলের সদস্য এবং সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ খলিলুল খালিল বলেন: সৌদি আরবের ৬০ শতাংশ যুবক আইএসআইএলে যোগ দেওয়ার জন্য মত প্রদান করেছে। এদের মধ্যে অধিকাংশ যুবকের বয়স ২০ বছরের ঊর্ধ্বে।
সৌদি আরবের ‘আল মাশহাদ’ শহরে দুহজা নামক অঞ্চলে সন্ত্রাসীদের এ আত্মঘাতী হামলার ফলে কমপক্ষে ৪ জন মুসল্লি নিহত হয়েছে এবং ৩০ জন্য ঊর্ধ্বে আহত হয়েছে। মুসল্লিরা নামাজ শেষে মসজিদ হতে বাহিরে আসার সময় সন্ত্রাসীরা এ হামলা চালায়।
3395152