IQNA

ফিলিস্তিনিদের হত্যার নিন্দা জানিয়েছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

23:43 - October 29, 2015
সংবাদ: 3413379
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই বেআইনি হত্যাকাণ্ড তীব্র নিন্দা জানিয়েছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই বেআইনি হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর জন্য সংস্থাটি ইসরাইলের বিরুদ্ধে নিন্দাও জানিয়েছে।
ব্রিটেনভিত্তিক এ সংস্থা তাদের সর্বশেষ রিপোর্টে ইসরাইলি সেনাদের হাতে অন্তত চারটি উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছে। অথচ হত্যার শিকার ব্যক্তিরা ইসরাইলি সেনাদের জন্য মোটেই হুমকি ছিল না। এসব ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি।
মানবাধিকার সংস্থাটি আরো বলেছে, ইসরাইলি সেনাদের হামলায় আহত হওয়ার পর চিকিৎসা নিতে বাধা দেয়ার কারণে রক্তক্ষরণে অনেক ফিলিস্তিনি মারা যাচ্ছে। ইসরাইলি সেনাদের এ আচরণ আইনের চরম লঙ্ঘন এবং এর মধ্যদিয়ে তারা নির্যাতনের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে।
জায়নবাদী ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেআইনি ও চরম পদক্ষেপ নিচ্ছে বলেও অ্যামনেস্টি তার রিপোর্টে উল্লেখ করেছে।
বলাবাহুল্য, বিগত ২৮ দিনে ইসরাইলি সেনাদের হাতে ৬৪ জন ফিলিস্তিনি অধিবাসী নিহত এবং টিয়ার গ্যাস, প্লাস্টিক বুলেটের আঘাত এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফলে কমপক্ষে ৭২০০ জন ফিলিস্তিনি আহত হয়েছে।
3409292
 

captcha