
আইআরআইবি'র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: তিন ফিলিস্তিনির মধ্যে একজন পশ্চিম তীরের আল-খলিল শহরে ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হন। তবে তার বয়স ও পরিচয় জানা যায় নি। ইসরাইলের গণমাধ্যম দাবি করেছে, ওই ফিলিস্তিনি ইসরাইলি সেনাদেরকে ছুরি মারতে গেলে তার ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শহীদ এ ফিলিস্তিনির কাঁধে ও মাথায় কয়েক রাউন্ড গুলি করা হয়েছে।
এর কিছুক্ষণ পর একই শহরে আরো এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। তার বিরুদ্ধেও ছুরি মারার প্রচেষ্টার অভিযোগ আনে ইসরাইলি সেনারা। কিন্তু প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার কর্মীরা এ অভিযোগ নাকচ করেছে। এদিকে, জাবালুল মুকাব্বির এলাকায় ৫২ বছর বয়সী আরেক ফিলিস্তিনিকে ইসরাইলি সেনারা গুলি করে। মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকলেও তাকে হাসাপাতলে নিতে দেয় নি ইসরাইলি সেনারা। পরে ওই ফিলিস্তিনি মারা যান।