IQNA

১৩ই অবন উপলক্ষে

আগামীকাল সর্বোচ্চ নেতার সাথে শিক্ষার্থীদের শীর্ষক সভা

23:47 - November 02, 2015
সংবাদ: 3437789
আন্তর্জাতিক ডেস্ক: আগামীকাল ১৩ই অবন তথা ইরানে ছাত্র দিবস উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির সাথে দেশটির শিক্ষার্থীরা বৈঠক করবে।

বার্তা সংস্থা ইকনা: কেন্দ্রীয় কমান্ডের প্রধান হোসেন কাশানীপুর জানিয়েছেন: আগামীকাল ১৩ই অবন তথা ইরানে ছাত্র দিবস উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির সাথে দেশটির শিক্ষার্থীরা বৈঠক করবে।
বলাবাহুল্য, ফার্সির ১৩ই অবন (৩ নভেম্বর) ইরানে ছাত্র দিবস উদযাপিত হবে। এ দিনটি ইরানের ইতিহাসে বেশ ঘটনাবহুল। বিভিন্ন সময়ের ঠিক এই দিনটিতে ইরানে তিনটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। ১৯৬৪ সালের ৪ নভেম্বরে বিদেশী উপনিবেশবাদ এবং আভ্যন্তরীণ স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে শাহ সরকার ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ)কে গ্রেফতার করে নির্বাসনে পাঠায়। ১৪ বছর পর অর্থাৎ ১৯৭৮ সালের ঠিক এই দিনেই তেহরানে ইরানের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ সমাবেশের ওপর স্বৈরাচারী শাহের বাহিনীর হামলায় রাজপথ রক্তাক্ত হয়। ১৯৭৯ সালের ফার্সি ১৩ই অবন মার্কিন গুপ্তচরের আখড়া নামে খ্যাত তেহরানের মার্কিন দূতাবাস ইরানের মুসলিম জনগোষ্ঠী ও একদল বিপ্লবী ছাত্র ধ্বংস করে দেয়।
3433517

captcha