
বার্তা সংস্থা ইকনা: কাজাখিস্তানে অ্যাটর্নি জেনারেল হুকুম জারির মাধ্যমে আইএস’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর সকল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ঘোষণা মোতাবেক কাজাখিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের মোট ১৭ দল রয়েছে এবং এ সকল দলের সকল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কাজাখিস্তানে অ্যাটর্নি জেনারেল।
কাজাখিস্তানে অ্যাটর্নি জেনারেল যে সকল দলকে আইএসআইএল বলে অভিহিত করেছে, সেগুলো হচ্ছে: আল কায়দা (২০০৪ সালের ১৫ই অক্টোবর), পূর্ব তুর্কিস্তান ইসলামিক পার্টি, কুর্দ পিপলস কংগ্রেস, উজবেকিস্তানের ইসলামী আন্দোলন, আল আনসার (২০০৫ সালের ১৫ই মার্চ), এখওয়ানুল মুসলেমিন, তালেবান, প্রত্যাবর্তন, মধ্য এশিয়া জামায়াতে মুজাহেদান, আল তিবহ লাশকার, জামিয়াতে এসলাহ এজতেমায়ী, পূর্ব তুর্কিস্তান লিবারেশন অর্গানাইজেশন (২০০৬ সালে ১৭ই নভেম্বর), তুর্কিস্তান ইসলামিক পার্টি, জান্দ আল-খলিফা, আল নুসরা, দায়েশ (আইএসআইএল)।
3438823