IQNA

আমেরিকার ৫৫ শতাংশ মুসলিম শিক্ষার্থী সহিংসতা ও বৈষম্যের স্বীকার

23:27 - November 03, 2015
সংবাদ: 3443202
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার ক্যালিফোর্নিয়া সরকারী ও বেসরকারি স্কুলের অধিকাংশ শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে নানা কারণে সহিংসতা ও বৈষম্যের স্বীকার হতে হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি আমেরিকা - ইসলামিক রিলেশনস কাউন্সিল শিক্ষার্থীদের মধ্যে জরিপ করার পর প্রতিবেদনে ঘোষণা করেছে: মুসলমান হওয়ার ফলে স্কুল শিক্ষক, কর্তৃপক্ষ এবং সহপাঠী সহ অন্যান্যদের নিকট হতে ক্যালিফোর্নিয়া ৫৫ শতাংশ মুসলিম শিক্ষার্থী সহিংসতা ও বৈষম্যের স্বীকার হচ্ছে।
প্রতিবেদনে ফুটে এসেছে ২০১২ সালের পর থেকে মুসলিম শিক্ষার্থীদের ওপর সহিংসতা ও বৈষম্য অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে।
এরমধ্যে মুসলিম ছাত্রীদের হিজাব থাকার ফলে তাদের প্রতি বেশী অত্যাচার করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
আমেরিকা - ইসলামিক রিলেশনস কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়া সহ আমেরিকার অন্যান্য প্রদেশে মুসলিম শিক্ষার্থীদের সাথে শুধুমাত্র অসঙ্গত আচরণই সীমাবদ্ধ নয়; তাদের পাঠ্যবইয়েও ইসলামবিরোধী বিষয়বস্তু রয়েছে এবং পশ্চিমাদের মূল্যবোধের সাথে ইসলাম ও মুসলমানদের প্রাচীন ও বেমানান বলে ফুটিয়ে তুলেছে!
সম্প্রতি বছরগুলোয় বিশেষ করে ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর আমেরিকায় মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।
এপর্যন্ত আমেরিকার বিভিন্ন প্রদেশে মসজিদে আগুন লাগানো, পবিত্র কুরআনের অবমাননা ও আগুন লাগানো, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ, আমেরিকার বিভিন্ন শহরে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিক্ষোভ, ইসলাম ও মুসলমানদের নিয়ে বিভিন্ন বিকৃত চিত্র ও সিনেমা নির্মাণ, ইসলাম বিরোধী টিভি সিরিজ, মসজিদসমূহ গুপ্তচর প্রেরণ এবং মুসলমানদের কর্মক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি সহ বিভিন্ন ইসলাম বিরোধী কাজ  চলছে।
3427033

captcha