
বার্তা সংস্থা ইকনা: ডেনমার্কের ‘ইউলান্ডিজ পোস্টেন’ সংবাদপত্রে সাংস্কৃতিক পেজের কর্মকর্তা এবং হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের কর্মকর্তা "ফ্লেমিং রোজ" পদত্যাগ করেছে।
এই ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর থেকে গত এক দশক ধরে মুসলমানরা তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আসছে।
তিনি তার পদত্যাগ করার কারণ সম্পর্কে জানায়: আমি বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করার জন্য পদত্যাগ করেছি।
ফ্লেমিং রোজ বলে: ইউরোপে বহু সাংস্কৃতিক হওয়ার কারণে আমরা পরাধীনতায় ভুগছি। তিনি আরও বলে, বিষয়টি অতি গুরুত্বপূর্ণ কেননা তা ইউরোপের ভবিষ্যৎ নির্দিষ্ট করে।
ফ্লেমিং রোজ ২০০৫ সালে সর্ব প্রথম মহানবীকে (সা.) নিয়ে ১২টি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। আর এর প্রতিবাদে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে।
এরপর ২০০৬ সালে ফ্রান্সের শার্লি এবদু পত্রিকায় ফের ঐ ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়। বর্তমানে ফ্লেমিং রোজ মুসলমানদের ভয়ে কড়া পুলিশি হেফাজতে রয়েছে।
3446990