
বার্তা সংস্থা ইকনা: ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি সেন্টারের প্রধানগণের সাথে এক সাক্ষাতকারে ইসলামের নতুন সভ্যতার জন্য বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী ।
এছাড়াও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী নতুন ইসলামী সভ্যতা তৈরিতে বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন: বিশ্ববিদ্যালয়সমূহে বিপ্লবী এবং মোমিন যুবকদেরকে প্রাধান্য দিতে হবে।
ইরানের ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার বিশ্ববিদ্যালয়সমূহের প্রধানদের সমাবেশে এক বক্তৃতায় বলেন: বর্তমান এবং ভবিষ্যেতের প্রয়োজনীয় জ্ঞান সম্পর্কে পদক্ষেপ নিতে হবে। যার মাধ্যমে আমরা উপযুক্ত জ্ঞানের মাধ্যমে একটি নতুন ইসলামী সভ্যতা গড়ে তুলতে পারি।
তিনি বলেন: তথাকথিত তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য পশ্চিমারা যে পরিকল্পনা এটেছে তা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে তারা ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে ইরানে তাদের শয়তানী পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।
ইসলামী বিপ্লবের রাহবার বলেন: ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর, বিশ্ববিদ্যালয়সমূহে একটি বিশাল ধর্মীয় অগ্রগতি এবং বিপ্লব শুরু হয়েছে।
বক্তৃতার উপসংহারে তিনি নির্দিষ্ট করে বলেন: জ্ঞানের প্রয়োজন মূল্যায়ন এবং প্রয়োজনীয় জ্ঞান বিজ্ঞানের জন্য উপযুক্ত পুঁজি বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় এই বিষয়টিকে বিবেচনা করা উচিত।
3447064