IQNA

হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানি উপ পররাষ্ট্রমন্ত্রী

23:42 - November 12, 2015
সংবাদ: 3447538
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান লেবানন সফর করেছেন। এ সফরে তিনি সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা আঞ্চলিক সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন।
আমির আব্দুল্লাহিয়ান আঞ্চলিক কয়েকটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল (বুধবার) লেবানন পৌঁছান। লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছে তিনি আঞ্চলিক উন্নয়নের আলোকে দেশটির সংসদের স্পিকার নাবিহ বেরি’র সাথে মতবিনিময় করেন।
3447417

captcha