
বার্তা সংস্থা ইকনা: ইমাম খোমেনী মোসাল্লায় অনুষ্ঠিত জুমার নামাজের খোতবায় তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার জনগণের প্রতিরোধ যুদ্ধ এসব জঙ্গির সহযোগী আরব দেশগুলোকে নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য করেছে। কাজেম সিদ্দিকি বলেন, সিরিয়া থেকে আইএসআইএল বা দায়েশ ও আন-নুসরা’সহ সব তাকফিরি গোষ্ঠী নির্মূল হওয়ার পর্যন্ত এ প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, সিরিয়ার ভবিষ্যত ও দেশটির শাসনকাজ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে একমাত্র সেদেশের জনগণের এবং এ কাজ হতে হবে বাইরের হস্তক্ষেপ ছাড়া। সিরিয়ার জনগণ যাতে সন্ত্রাসীদের নির্মূল করে দেশটিতে নিরাপত্তা ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে সেজন্য ইরান সবরকম সহযোগিতা দিয়ে যাবে বলেও জানান তিনি।
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় সাত শিয়া মুসলমানের নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, নারী ও শিশুসহ ওই সাত মুসলমানকে শুধুমাত্র শিয়া হওয়ার অপরাধে গলা কেটে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো আফগান সরকার এ বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। রেডিও তেহরান
3447615