IQNA

আলেমের স্মৃতি

18:18 - February 10, 2025
সংবাদ: 3476837
ইকনা- "মারজায়ে মুত্তাকীন" আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খনসারি (রহঃ): "যখন আমরা নাজাফ ও কুমে অধ্যয়নে মগ্ন ছিলাম, সেই সময়ে কঠিন অবস্থা ও দুঃখ-কষ্টে এই দোয়াটি নিয়মিত পাঠ করতাম:
"মারজায়ে মুত্তাকীন" আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খনসারি (রহঃ): "যখন আমরা নাজাফ ও কুমে অধ্যয়নে মগ্ন ছিলাম, সেই সময়ে কঠিন অবস্থা ও দুঃখ-কষ্টে এই দোয়াটি নিয়মিত পাঠ করতাম:
 
«يَا مُدَبِّرَ الأُمُورِ، يَا باعِثَ مَنْ فِي القُبُورِ، يَا مُجْرِيَ البُحُورِ، يَا مُلَيِّنَ الحَدِيدِ لِداوُدَ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَافْعَلْ بِي كَذا وَكَذا»
 
অর্থাৎ:
"হে সকল বিষয়ের পরিচালক! হে কবরে শায়িতদের পুনরুত্থানকারী! হে সাগর প্রবাহিতকারী! হে দাউদের (আ. ) জন্য লোহা  কোমলকারী! মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি দরুদ প্রেরণ করুন এবং দয়া করে আমার জন্য... (আপনার প্রয়োজন এর উল্লেখ) করুন।"
 
প্রয়োজন পূরণে জন্য নির্দেশনা:
 
দুই রাকাত নফল নামাজ পড়ুন।
 
কিবলামুখী হয়ে দাঁড়ান এবং একশ দশবার এই বাক্যটি বলুন:
 
«اَللَّهُمَّ صَلِّ عَلی وَلِیِّ أَمْرِکَ القآئِمِ الْمَهْدِي»
 
“হে আল্লাহ! আপনার প্রতিনিধি, আলকায়েম আলমাহদি (আ.)-এর প্রতি দরুদ প্রেরণ করুন।'' 
 
নির্ধারিত সংখ্যায়, মনোযোগ সহকারে এবং পূর্ণ হৃদয় দিয়ে বলুন।
 
 
প্রতিদিন সামান্য হলেও দান করুন।
 
আপনার নিয়তে দানকে তিন ভাগ করুন:
১. ইমাম মাহদির (আ.) সুস্থতার জন্য।
২. নিজের সুস্থতার জন্য।
৩. মৃতদের আত্মার মাগফিরাতের জন্য।
 
প্রতিমাসের প্রথম দিন বিশেষ নামাজ ত্যাগ করবেন না।
 
 
নাসিমহায়ে গেরেহগোশা 
 
 যখনই গাড়িতে উঠবেন, এই দোয়া পাঠ করুন:
 
একবার আয়াতুল কুরসি
 
সাতবার এই আয়াত:
 
«فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَ هُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ»
 
“আল্লাহ উত্তম রক্ষক এবং তিনি সর্বাধিক দয়ালু।”
 
 
 
বিসমিল্লাহির রহমানির রহিম
“আমি আপনাদের আল্লাহর তাকওয়ার প্রতি, রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি অবিচল থাকা এবং পবিত্র ইমামদের প্রতি আকড়ে থাকার উপদেশ দিচ্ছি। নামাজ সময়মতো পড়ুন এবং প্রতি শুক্রবার সূরা মুমিনুন পাঠ করুন। প্রতি বৃহস্পতিবার সূরা মায়েদা পাঠ করুন এবং নামাজে পূর্ণ একাগ্রতা রাখুন।”
 [আলেম সাইয়্যেদ আহমদ আল-মুসাভি আল-খনসারি (রহঃ)-এর হস্তলিখিত উপদেশ]
 
 আয়াতুল্লাহ খনসারি (রহঃ) এর স্মরণে
 
তিনি ইস্তেখারা করার সময় মাত্র তিনবার দরুদ পাঠ করতেন।
 
 
“আমোযগারে আমালিয়ে আখলাক” (নৈতিকতার কার্যকর শিক্ষক)
 
ইসলামী_সংস্কৃতি_জীবনধারা_তিব্ব

 

captcha