IQNA

আয়াতুল্লাহিল উজমা সিস্তানীর প্রশংসাপত্র (তাকরীজ) মুসহাফে নাজাফ সম্পর্কে

13:57 - April 30, 2026
সংবাদ: 3479100
ইকনা- আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী সিস্তানী (দামাত বারকাতুহু), ইরাকের শীয়া মরজিয়াতে উলিয়া, আস্তানায়ে মুকাদ্দাসা আব্বাসীয়ার পক্ষ থেকে প্রকাশিত “মুসহাফে নাজাফ”-এর প্রথম সংস্করণ উন্মোচন উপলক্ষে একটি প্রশংসাপত্র (তাকরীজ) প্রদান করেছেন এবং এর উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন।

আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী সিস্তানী (দামাত বারকাতুহু), ইরাকের শীয়া মরজিয়াতে উলিয়া, আস্তানায়ে মুকাদ্দাসা আব্বাসীয়ার পক্ষ থেকে প্রকাশিত মুসহাফে নাজাফ”-এর প্রথম সংস্করণ উন্মোচন উপলক্ষে একটি প্রশংসাপত্র (তাকরীজ) প্রদান করেছেন এবং এর উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন।

তাকরীজের পূর্ণ অনুবাদ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের জন্য এবং দরূদ ও সালাম তাঁর সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মাদ (সা.) ও তাঁর পবিত্র বংশধরদের প্রতি।

আমি মুসহাফে নাজাফ আশরাফ” — পবিত্র কুরআনের বরকতময় সংস্করণ পর্যালোচনা করার সৌভাগ্য লাভ করেছি। এটি সেই মহান গ্রন্থ যা আল্লাহ তাআলা তাঁর রাসূল হযরত মুহাম্মাদ মুস্তফা (সা.)-এর প্রতি আলো, হেদায়াত ও মানুষের জন্য দিশারী হিসেবে নাজিল করেছেন এবং কিয়ামত পর্যন্ত তা সকল প্রকার বিকৃতি, বৃদ্ধি ও হ্রাস থেকে সুরক্ষিত রেখেছেন।

যেমন আমীরুল মুমিনীন হযরত আলী ইবনে আবী তালিব (আ.) এই কিতাব সম্পর্কে বলেছেন:জেনে রাখো, এই কুরআন এমন এক উপদেশ যা কখনো খিয়ানত করে না, এমন এক পথপ্রদর্শক যা কখনো পথভ্রষ্ট করে না এবং এমন এক বক্তা যা কখনো মিথ্যা বলে না। যে ব্যক্তি কুরআনের সঙ্গে সঙ্গী হয়, সে তার কাছ থেকে উঠে যায় না বরং তার হেদায়াত বৃদ্ধি পায় এবং তার অন্ধত্ব ও হৃদয়ের অন্ধকার কমে যায়।

আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকলকে কুরআন তিলাওয়াত করা, তার আয়াতসমূহে গভীর চিন্তা করা, তার উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করা এবং তার বিধানসমূহ অনুসরণ করার তাওফিক দান করেন। নিশ্চয়ই তিনিই একমাত্র তাওফিকদাতা।

লিখিত হয়েছে: রমজান মাসের ২৩ তারিখ, ১৪৪৬ হিজরি আলী আল-হুসাইনী আস-সিস্তানী

এছাড়া, মুসহাফে নাজাফ আস্তানায়ে আব্বাসীয়ার প্রকাশিত কুরআনসমূহের একটি। এর প্রথম সংস্করণ আজ বুধবার, ৯ এপ্রিল নজফের আলাভী কমপ্লেক্সে উন্মোচন করা হয়েছে। কুরআনটি আস্তানায়ে আব্বাসীয়ার অধীনস্থ দারুল কাফিল প্রিন্টিং ও প্রকাশনা কেন্দ্রে মুদ্রিত হয়েছে। 4349504

 

captcha