
আল-আলাম নেটওয়ার্কের বরাত দিয়ে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় বিত শামশ এলাকায় ঘটা এই বিশাল বিস্ফোরণের পর আকাশে বড় আকারের আগুনের গোলক দেখা যায় এবং বিস্তীর্ণ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাটি ইসরাইলি সত্তার অভ্যন্তরে ব্যাপক সন্দেহ ও প্রশ্নের জন্ম দিয়েছে। বিস্ফোরণের আগে স্থানীয় বাসিন্দাদের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি এবং কর্তৃপক্ষও তাৎক্ষণিক কোনো স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেনি।
ইসরাইলি নিরাপত্তা কোম্পানি ‘তোমের’ দ্রুত দাবি করে যে, এটি একটি “পূর্বপরিকল্পিত পরীক্ষা” ছিল। তবে ইসরাইলি সাংবাদিক ও সামরিক সংবাদদাতারা এই আনুষ্ঠানিক বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, বিস্ফোরণের তীব্রতা, সময় এবং কর্তৃপক্ষের আচরণ অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে।
কোম্পানি ‘তোমের’ মূলত ভারী ও হালকা রকেট ইঞ্জিন, ‘আরো-২’ ও ‘আরো-৩’ ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন, স্যাটেলাইট ইঞ্জিন এবং ‘বারাক-৮’, ‘র্যামপেজ’সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন তৈরিতে কাজ করে।
ইসরাইলি সংবাদপত্র মারিভের লেখক বেন কাসপিত বলেন, এত বড় বিস্ফোরণ রাতের বেলা কোনো পূর্ব সতর্কতা ছাড়া ঘটানো “অবিশ্বাস্য অসতর্কতা” অথবা কিছু লুকানোর চেষ্টা বলে মনে হয়।
অন্যান্য ইসরাইলি মিডিয়াও এই সম্ভাবনার কথা বলছে যে, হয়তো কোনো গোলাবারুদ বা অস্ত্র পরিবহনের সময় কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে এবং কর্তৃপক্ষ তা গোপন করার চেষ্টা করছে। 4352598#