
আল-জাজিরার বরাতে জানা গেছে, ইরানের গুরুতর সতর্কবার্তার পর ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে যে, দক্ষিণ বৈরুতে পরিকল্পিত বড় ধরনের হামলা শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে স্থগিত করা হয়েছে।
রেডিও অ্যান্ড টেলিভিশন অফ ইসরাইল একটি সূত্রের বরাতে জানিয়েছে, ইসরাইলি শাসন দক্ষিণ বৈরুতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে তা স্থগিত করা হয়।
এদিকে আল-মায়াদিন জানিয়েছে, ইসরাইলি চ্যানেল ১২ বলেছে যে, নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে টেলিফোন কথোপকথনের পর নতুন করে যুদ্ধবিরতির চেষ্টার মধ্যে দক্ষিণ বৈরুতে হামলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
রয়টার্সও দুই ইসরাইলি সূত্রের বরাতে জানিয়েছে যে, দক্ষিণ বৈরুতে যেকোনো অভিযানের জন্য ইসরাইল ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল।
এর আগে নেতানিয়াহু দাহিয়ায় হামলার নির্দেশ দিয়েছিলেন। 4355661#