
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরাইলি উগ্রপন্থীদের আল-আকসা মসজিদে যুদ্ধক্ষেত্রে পরিণত করার চেষ্টা ও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই কর্মকাণ্ড জেরুজালেমের (কুদস শরিফ) ঐতিহাসিক ও আইনি অবস্থানকে দুর্বল করার লক্ষ্যে পরিচালিত এবং এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের পদক্ষেপ অঞ্চলে অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে তেল আবিবের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে যাতে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হয়।
ইসরাইলি শাসন গত কয়েক বছর ধরে পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের প্রচেষ্টা জোরদার করেছে, বিশেষ করে আল-আকসা মসজিদ ও শহরের আরব-ইসলামী পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে। 4355634#