IQNA

ইসলামবিদ্বেষ মোকাবিলায় কানাডা সরকারের কাছে পদক্ষেপ চাইলেন মুসলিমরা

11:49 - June 07, 2026
সংবাদ: 3479273
ইকনা: কানাডার মুসলিম সম্প্রদায় সরকারের কাছে দেশে ইসলামবিদ্বেষ মোকাবিলায় ব্যাপক সংস্কার ও নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

কানাডার জাতীয় মুসলিম কাউন্সিল (এনসিসিএম) এক বিবৃতিতে জানিয়েছে, কানাডায় ইসলামবিদ্বেষ একটি গভীর ও ব্যবস্থাগত সমস্যায় পরিণত হয়েছে। দেশটি গ্রুপ অব সেভেন (জি-৭) এর মধ্যে মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।

বিবৃতিতে ইসলামবিদ্বেষের এই ক্রমবর্ধমান ঘটনা মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি জানানো হয় এবং এ বিষয়ে সরকারের নীতির দুর্বলতার কথা তুলে ধরা হয়।

কাউন্সিল একটি নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে মুসলিম-বিদ্বেষ বৃদ্ধির বিরুদ্ধে অটোয়ার নীতির ঘাটতি বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে কানাডা সরকারকে প্রাতিষ্ঠানিক ব্যাপক সংস্কার বাস্তবায়ন, কার্যকর জবাবদিহি ব্যবস্থা গড়ে তোলা এবং মুসলিমদের সুরক্ষায় নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ২০২১ সালে অন্টারিও প্রদেশে একটি মুসলিম পরিবারের ওপর গাড়ি চাপিয়ে দেওয়ার ঘটনায় চারজন নিহত হন, যা দেশে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধের অন্যতম বড় উদাহরণ।

ফেব্রুয়ারিতে মার্ক কার্নির সরকার ইসলামবিদ্বেষবিরোধী বিশেষ প্রতিনিধি এবং ইহুদিবিদ্বেষবিরোধী বিশেষ দূতের পদ বিলুপ্ত করে এগুলোকে অধিকার ও সমতা বিষয়ক একটি নতুন উপদেষ্টা পরিষদের অধীনে নিয়ে আসে। 4356661#

captcha