
আল-আলমের বরাতে ইকনার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বুর্জ আশ-শামালি, আাবা এবং তাবনিন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় মোট পাঁচজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুর্জ আশ-শামালি এলাকায় চালানো এক হামলায় এক শিশুসহ দুইজন নিহত এবং ৩২ জন আহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলি হামলায় তাবনিন সরকারি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় একজন চিকিৎসক ও হাসপাতালের পাঁচজন কর্মীসহ মোট ১১ জন আহত হয়েছেন।
অন্যদিকে নাবাতিয়াহ জেলার আাবা শহরে পৃথক আরেকটি হামলায় তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
এ হামলাগুলো এমন সময়ে সংঘটিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন সরকার ও ইসরায়েলি পক্ষের মধ্যে চতুর্থ দফা সরাসরি আলোচনা ওয়াশিংটনে অব্যাহত রয়েছে।4356009#