
ইকনা জানায়, আয়াতুল্লাহুল উজমা খামেনেয়ী (কুদ্দিসা সিররুহু)-এর কার্যালয়ের তথ্য বিভাগের বরাতে—গ্র্যান্ড কমিটির তৃতীয় বিবৃতিতে বলা হয়েছে:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
«মিনাল মু’মিনীনা রিজালুন সাদাকু মা আ’হাদুল্লাহা আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বাদ্দালু তাবদীলা»
বিশ্ব তশাইয়্যুকের মহান মারজা, বিপ্লবের জ্ঞানী নেতা, হক ও প্রতিরোধের পতাকাবাহী ইমাম মুজাহিদ শহীদ হযরত আয়াতুল্লাহুল উজমা সাইয়্যেদ আলী হুসাইনী খামেনেয়ী (কুদ্দিসা সিররুহু)-এর রক্তাক্ত আরোহণের পর সমগ্র ইসলামি বিশ্ব এক মহান ব্যক্তিত্বের শোকে মগ্ন। যিনি তাঁর সমগ্র বরকতময় জীবন হকের কলেমা উন্নতকরণ, ইসলামের প্রতিরক্ষা, জনগণের সেবা এবং ইসলামি উম্মাহর হেদায়েতের পথে উৎসর্গ করেছেন।
এই শহীদ নেতা অটল ঈমান, নিখাদ জিহাদ, অবিচল ধৈর্য ও ঐশী বোধের আলোয় ইরানের স্বাধীনতা ও ইসলামি উম্মাহর মর্যাদার পতাকা সর্বদা উড্ডীন রেখেছেন। ইরান, ইসলামি বিশ্ব এবং স্বাধীনতাকামী মানুষের ইতিহাসে তাঁর নাম ও স্মৃতি চিরকাল অমর হয়ে থাকবে।
ইমাম মুজাহিদ শহীদ হযরত আয়াতুল্লাহুল উজমা খামেনেয়ী (আলাইহিস সালাম)-এর রক্তাক্ত আরোহণের স্মরণে গ্র্যান্ড কমিটি হযরত ইমাম মাহদী (আজলাল্লাহু তা‘আলা ফারজাহুশ শরীফ)-এর দরবারে, নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হুসাইনী খামেনেয়ী (মাদজিল্লাহুল আলী)-এর কাছে এবং সমগ্র মুসলিম উম্মাহ ও স্বাধীনতাকামী জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
কমিটি পূর্ববর্তী বিবৃতিগুলোর আলোকে এবং সম্পূর্ণ প্রস্তুতির ভিত্তিতে জনগণকে জানাচ্ছে যে, শহীদ নেতা এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের (ড. মিসবাহুল হুদা বাকেরী কানী, সাইয়্যেদা বুশরা হুসাইনী খামেনেয়ী, যাহরা হাদ্দাদ আদেল ও যাহরা মুহাম্মদী গুলপায়েগানী রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন) বিদায়, জানাজা ও দাফনের কর্মসূচি নিম্নরূপ:
কমিটি সমগ্র ইরানি জনগণ, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ, ইসলাম ও বিপ্লবের অনুরাগীদের প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা এই মহান শোকানুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ নেতাকে শেষ বিদায় জানাবেন।
কমিটি সকল সরকারি সংস্থা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং জোর দিয়ে বলেছে যে, এই অনুষ্ঠানের মূল ভূমিকা থাকবে জনগণের হাতে। ইনশাআল্লাহ এটি এক অনন্য জনগণের শোকানুষ্ঠানে পরিণত হবে।
বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে। 4357950#