IQNA

রাজস্থানে মসজিদ ভাঙচুরে মুসলিম সমাজের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

23:28 - June 13, 2026
সংবাদ: 3479300
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে নূরানী মসজিদ ভেঙে ফেলার ঘটনায় মুসলিম সমাজে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইকনা জানায়, আবনা আল-আরাবিয়ার বরাতে—জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ মালভিয়া নগর-জাগতপুরা সড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে নূরানী মসজিদটি ভেঙে দিয়েছে।

স্থানীয় প্রশাসন দাবি করেছে, সড়ক প্রশস্তকরণের জন্য মসজিদসহ আশেপাশের কয়েকটি ভবন বাধা সৃষ্টি করছিল। তবে মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসলিম বাসিন্দারা এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন যে, মসজিদের সব আইনি দলিল রয়েছে।

তারা আরও বলেন, মসজিদের মালিকানা নিয়ে বর্তমানে ওয়াকফ আদালতে মামলা চলছে এবং শীঘ্রই শুনানির তারিখ নির্ধারিত হবে। মসজিদটি বহু বছর ধরে এই এলাকায় অবস্থিত ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে এভাবে ভেঙে ফেলা সম্পূর্ণ অন্যায়।

এ ঘটনায় জয়পুরের একাধিক ইসলামি সংগঠন প্রতিবাদ ও বিক্ষোভের ডাক দিয়েছে। সংগঠনগুলো সতর্ক করে দিয়ে বলেছে, তাদের দাবি মেনে না নিলে এই প্রতিবাদ একটি বৃহত্তর জনগণের আন্দোলনে রূপ নিতে পারে।

উল্লেখ্য, মসজিদটি ১৯৮৮ সাল থেকে ওয়াকফ বোর্ডে নিবন্ধিত ছিল এবং আইনি দলিলপত্র বিদ্যমান ছিল। কিন্তু মাত্র দুই দিনের নোটিশ দিয়ে কর্তৃপক্ষ এটি ভেঙে ফেলেছে। 4357996#

captcha