IQNA

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে চীন শোকানুষ্ঠান

8:32 - November 10, 2013
সংবাদ: 1314669
বিদেশী বিভাগ: চীনে অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের পক্ষ থেকে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোক মজলিস ৪র্থ নভেম্বর থেকে শুরু হয়েছে।

শোক মজলিস মাগরিব ও এশার নামাজের পর কুরআন তেলাওয়াত এবং যিয়ারতে আশুরা পাঠের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে কারবালা হৃদয় বিদারক ঘটনার আলোকে বক্তৃতা পেশ করছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন শারিয়াতি।

উল্লেখ্য যে, এই শোকানুষ্ঠান আহলে বাইয়েত ভক্তদের উপস্থিতিতে মুহররম মাসের প্রথম দশ দিন, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে।

1311711

captcha