IQNA

পেন্টাগনের গোপন সতর্কবার্তায় ট্রাম্পের ইরান হামলা স্থগিত

19:55 - May 19, 2026
সংবাদ: 3479189
ইকনা: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) গোপনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে জানিয়েছে যে, ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করে আমেরিকান বিমান অভিযান শনাক্ত ও অনুসরণ করার ক্ষমতা অর্জন করেছে। এ কারণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার তরঙ্গ স্থগিত করেছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রাম্পকে জানিয়েছেন যে, ইরান তার পূর্ববর্তী ক্ষতির পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।

ট্রাম্প সোমবার ঘোষণা করেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন হামলার অনুমতি দিয়েছিলেন, কিন্তু পরে তা স্থগিত করেছেন যাতে “গুরুতর আলোচনার” সুযোগ তৈরি হয়।

তিনি দাবি করেন যে, উপসাগরীয় অঞ্চলের তিনজন নেতা তাঁকে অনুরোধ করেছেন একটি নতুন পরমাণু চুক্তির জন্য আরও সময় দিতে।

নিউইয়র্ক টাইমস লিখেছে, ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সাথে এই যুদ্ধ শুরু করেছিলেন এবং আশা করেছিলেন চার-পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হবে। কিন্তু এখন যুদ্ধ তৃতীয় মাসে প্রবেশ করেছে এবং ট্রাম্প দুটি বিপরীতমুখী চাপের মধ্যে পড়েছেন। 4353028#

captcha