IQNA

ইসলাম ধর্ম গ্রহণ করল অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রীড়াবিদ

8:59 - November 11, 2013
সংবাদ: 1316272
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রেলিয়ার ‘রাগবি’ টিমের বিখ্যাত খেলোয়াড় ‘ব্লেক ফার্গুসন’ শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অস্ট্রেলিয়ার ‘রাগবি’ টিমের ২৩ বছরের বিখ্যাত খেলোয়াড় ‘ব্লেক ফার্গুসন’ সিডনি’র একটি মসজিদে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

মসজিদে নামাজী ব্যক্তি এবং অস্ট্রেলিয়ার বক্সার ও নও মুসলমান এন্টোনি মডিন এই উপস্থিতিতে ‘ব্লেক ফার্গুসন’ শাহাদাত পাঠের মধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম ফার্গুসনের নিকট ইসলাম ধর্ম গ্রহণের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি সংবাদ মাধ্যমের সঙ্গে ব্যক্তিগত কোন কথা বলতে পছন্দ করি না। তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে অতি আনন্দিত এবং যে আমাকে ইসলাম ধর্মের প্রতি হেদায়েত করেছে তার নিকট আমি চির কৃতজ্ঞ।

এই সংবাদ প্রচার হওয়ার পর বিগত বছরগুলোই যে সকল বিখ্যাত ক্রীড়াবিদগণ এবং সম্মানিত ব্যক্তি মণ্ডলী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা সকলে সামাজিক পাতায় ফার্গুসনকে অভিনন্দন জানিয়েছেন।

ফার্গুসন বলেছেন, ইসলাম ধর্মের মাধ্যমে আমি শান্তি খুঁজে পেয়েছে এবং এখন থেকে আমার আচরণ আরও উন্নত করার চেষ্টা করব।

1314769

captcha