IQNA

ওয়াশিংটনের মুসলমানেরা মুহররমের প্রথম দশ দিনের শোকানুষ্ঠান উদযাপন করছে

9:16 - November 11, 2013
সংবাদ: 1316288
বিদেশী বিভাগ: ওয়াশিংটন ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের জন্য মুহররম মাসের প্রথম দশ দিনে বিশেষ শোকানুষ্ঠান উদযাপিত হচ্ছে।

আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ওয়াশিংটন  ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, হযরত মুহাম্মাদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের জন্য ১ম মুহররম থেকে উক্ত শোক মজলিশ শুর হয়েছে এবং ১০ম মুহররম পর্যন্ত অব্যাহত থাকবে।

কুরআন তেলাওয়াত,যিয়ারত আশুরা, মাগরিব ও এশার নামাজ, ফার্সি ও ইংরাজি ভাষায় মজলিশ এবং নওহা পাঠের মাধ্যমে উক্ত অনুষ্ঠান পালিত হচ্ছে।

এছাড়াও ১০ম মুহাররমে তথা আশুরার দিনে স্থানীয় সময় ১০ ঘটিকায় উক্ত সেন্টারে আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে শোক মজলিশ অনুষ্ঠিত হবে।

1314291

captcha