IQNA

মিয়ানমারে মুসলমানদের ওপর সহিংসতা অব্যাহত; বৃদ্ধা মহিলাকে কুপিয়ে হত্যা

8:56 - November 12, 2013
সংবাদ: 1316867
আন্তর্জাতিক বিভাগ: মিয়ানমারে এক বৃদ্ধা মহিলার শত আবেদনের পরেও চরমপন্থি বৌদ্ধদের হাত থেকে রেহায় পায়নি। চরমপন্থি বৌদ্ধরা মুসলমানদের শিকারের জন্য গ্রামে প্রবেশ করে এবং এই মুসলিম বৃদ্ধা মহিলাকে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে।

On Islam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চরমপন্থি বৌদ্ধরা গ্রামে হামলার জন্য আসলে কোমর ব্যথার কারণে ৯৪ বছর বয়সী এই বৃদ্ধা মহিলা অন্যদের মত পালিয়ে যেতে সক্ষম হয়নি। এর ফলে নরপশু বৌদ্ধরা এই বৃদ্ধা মহিলাকে হত্যা করেছে।

তিন জন চরমপন্থি বৌদ্ধ কুঠার এবং ছুরি হাতে নিয়ে এই মুসলিম বৃদ্ধা মহিলার উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। বৃদ্ধা মহিলা ছাড়াও অন্য চার জন্য মুসলমানকে উপর্যুপরি কুপিয়ে নিহত করেছে এবং মুসলমানদের অন্তর্গত বেশ কয়েকটি ঘর ধ্বংস করেছে।

মিয়ানমারের সাবেক জাতিসংঘের দূত রিচার্ড হারাসি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন: বয়স্কদের সম্মান করা একটি জাতির সংস্কৃতি এবং এই ঘটনার মাধ্যমে এই জাতি প্রমাণ করল যে তাদের আত্মিক এবং মানবিকতা বলে কিছুই নেই।

1316472

captcha