IQNA

8:53 - December 30, 2013
সংবাদ: 1348638

রাশিয়ায় পবিত্র কুরআন প্রতিযোগিতা

আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার ‘পাঞ্জা শহরের জামে মসজিদে ৭ম জানুয়ারিতে জাতীয় কুরআন প্রতিযোগিতার প্রথম পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Islam.ru’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআন প্রতিযোগিতা শুধুমাত্র পুরুষদের জন্য অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণকারীদের পবিত্র কুরআনের ৯৩ থেকে ১১৪ সুরা মধ্যে তেলাওয়াত করতে হবে। 

উক্ত প্রতিযোগিতার দায়িত্ব পাঞ্জা শহরের মুসলিম প্রশাসন বিভাগ গ্রহণ করেছে। প্রতিযোগিতার ব্যাপারে মুসলিম প্রশাসন বিভাগ জানিয়েছে, উক্ত প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য রাশিয়ার যুবকদের পবিত্র কুরআনের সঙ্গে বেশি করে পরিচয় করানো। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।

উল্লেখ্য, রাশিয়ায় খ্রিস্টান অর্থোডক্সের পর দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এবং ১৪৫ মিলিয়ন অধিবাসীর মধ্যে ১৫ শতাংশ অধিবাসী ইসলাম ধর্মের অনুসারী।

1348020

captcha