IQNA

মুম্বাইয়ে ইসলামি ঐক্য সপ্তাহ পালিত

8:20 - January 19, 2014
সংবাদ: 1360647
আন্তর্জাতিক বিভাগ : গত শুক্রবার (১৭ই জানুয়ারী) ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে, মুসলিম ওলামা ও ব্যক্তিত্বদের উপস্থিতিতে ভারতের মুম্বাই শহরে পালিত হয়েছে বিশ্বনবী (স.) এর পবিত্র জন্মবার্ষিকী ও ইসলামি ঐক্য সপ্তাহ।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি ইরানের কাউন্সেলর খালেকী, সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা হাসান খানী, ভারতের ওলামা পরিষদের প্রতিনিধি ও মহারাষ্ট্রের ওলামা পরিষদের প্রধান  মাওলানা দারিয়াবাদীসহ অন্যন্য ধর্মীয় ব্যক্তিত্ব এতে উপস্থিত ছিলেন।

এছাড়া দারুল উলুম আযিযিয়ার প্রধান মাওলানা মুহাম্মাদ আরেফ উমারি এবং হুজ্জাতুল ইসলাম মাহদী হুসাইনী এ অনুষ্ঠানে মহানবী (স.) এর সুন্নত ও সীরাতের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন এবং মুসলমানদের ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশিষ্ট সুন্নি কবি ইরফান জাফারী এ অনুষ্ঠানে নাতে রাসূল (স.) পরিবেশন করেন।#1360251

captcha