IQNA

মহানবী (স.) এর নামে স্যাটালাইট চ্যানেল চালুর প্রস্তাব

23:20 - January 20, 2014
সংবাদ: 1361281
আন্তর্জাতিক বিভাগ : ইরাকের ‘আন-নাহরাইন বিশ্ববিদ্যালয়ে’র প্রধান ‘রেসালতের বসন্ত’ শীর্ষক আন্তর্জাতিক মেলার সমাপনী অনুষ্ঠানে মহানবী (স.) এর নামে বিশেষ স্যাটালাইট চ্যানেল চালু এবং একটি বিষয় ভিত্তিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।

আল-কাফিল ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘রেসালাতের বসন্ত’ শীর্ষক অষ্টম আন্তর্জাতিক মেলার সমাপনী অনুষ্ঠান গতরাতে (১৯শে জানুয়ারী) হযরত আব্বাস (আ.) এর মাজারে অবস্থিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় বেশ কয়েকজন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

ইরাকের আন-নাহরাইন বিশ্ববিদ্যালয়ের প্রধান বাসেম আল-আব্দেলী এ অনুষ্ঠানে শিক্ষা বিভাগ সম্পর্কিত বিভিন্ন প্রস্তাবনার পাশাপাশি কারবালা শহরে মহানবী (স.) এর নামে একটি বিশেষ স্যাটালাইট চ্যানেল চালু করার প্রস্তাব করেন।

এ সময় তিনি মহানবী (স.) এর সম্পর্কিত বিষয়াদির জন্য বিষয় ভিত্তিক একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় উত্থাপন করেন।

উল্লেখ্য, উক্ত মেলা মহানবী (স.) ও ইমাম সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৭ই জানুয়ারী হতে হযরত ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.) এর মাজার পরিচালনা পরিষদের সহযোগিতায় ইমাম হুসাইন (আ.) এর মাজার প্রাঙ্গনে শুরু হয় এবং গতকাল পর্যন্ত অব্যাহত ছিল।#1361008

captcha