
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধান এবং ফজর দশক বিষয়ক আন্তর্জাতিক পরিষদের প্রধান ইব্রাহিম তুরকামানের উপস্থিতিতে প্রথম সংবাদ সম্মেলন আগামীকাল (২৫শে জানুয়ার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে ইসলামি বিপ্লবের ৩৫তম বিজয় বার্ষিকী উপলক্ষে বিভিন্ন দেশে অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রসমূহের কর্মসূচী ঘোষণা করা হবে। এ সম্মেলন আগামীকাল তেহরান সময় সকাল ১০:৩০ মিনিটে ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার কার্যালয়ে অবস্থিত আল-যাহরা (সা. আ.) ইমামবাড়ীতে অনুষ্ঠিত হবে।#1362405