আল-হাদাস নিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-কায়েদার সহযোগী এ সন্ত্রাসী গোষ্ঠী’র টুইটার পেজে ঘোষণা করা হয়েছে : হিজবুল্লাহ’র সকল ঘাঁটি ও সেনা ছাউনীতে হামলা চালানো বৈধ। সন্ত্রাসী এ গ্রুপ আরো বলেছে : মুজাহিদীনদের হামলা থেকে বাঁচতে হিজবুল্লাহ জনগণের মাঝে আত্মগোপন করে। জিবহাতুন নুসরা ঘোষণা করেছে : জীবন রক্ষার্থে হিজবুল্লাহ’র ঘাঁটির নিকটবর্তী না হওয়া এবং তাদের সমাবেশে অংশগ্রহণ হতে বিরত থাকার জন্য আমরা লেবাননের সুন্নিদের প্রতি আহবান জানাচ্ছি। বিবৃতির শেষে হিজবুল্লাহ’র বিরুদ্ধে যুদ্ধে তাদেরকে সহযোগিতার জন্য লেবাননের সুন্নিদের প্রতি আহবান জানিয়েছে সন্ত্রাসী ও দলটি। 1365715