
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি ইরানের রাষ্ট্রদূতের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সাক্ষাতে ইরানি কালচারাল কাউন্সেলর ‘ইব্রাহিমিয়ান’ এ সম্মেলন আয়োজনের লক্ষ্যে ‘মুহাম্মাদিয়া’ সংস্থার সহযোগিতা কামনা করেন।
এ সাক্ষাতে ইরানি রাষ্ট্রদূত ইসলামের শত্রুদের বিভিন্ন ষড়যন্ত্রের বিষয়ে মুসলমানদেরকে অবগত করার গুরুত্বের কথা উল্লেখ করে সহযোগিতার আহবান জানান।
মুহাম্মাদিয়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মু’তি বলেন : ইরানের মত বৃহত দেশের সাথে কাজ করা সত্যিই গর্বের বিষয়। নিঃসন্দেহে আগামীতে এ সম্পর্ক আরো জোরদার হবে।
ইরানি কালচারাল কাউন্সেলর বলেন : ইলমি, ধর্মীয় ও উচ্চতর শিক্ষাঙ্গনে মুহাম্মাদিয়ার মত সংস্থার সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা নেই।
বলাবাহুল্য, ইন্দোনেশিয়ার বৃহত এ সংস্থার মোট সদস্য সংখ্যা ৪ কোটিরও বেশী।