IQNA

23:47 - February 04, 2014
সংবাদ: 1371009

কেনিয়ার একটি মসজিদে পুলিশের হামলা

আন্তর্জাতিক বিভাগ : গত রোববার (২রা ফেব্রুয়ারী) মুম্বাসা শহরের ‘মুসা’ মসজিদে হামলা চালিয়ে কয়েকজন মুসল্লিকে গ্রেফতার করেছে কেনিয়া পুলিশ।

Zonebourse ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কেনিয়া পুলিশ গত রোববার কথিত ‘উগ্র মুসলিমদেরকে গ্রেফতারে’র বাহানায় মসজিদে হামলা চালায়। এ সময় তারা মুসল্লিদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুব্ধ মুসল্লিরা মসজিদের ভেতর ও বাইরে অবস্থান নিয়ে ইবাদতের স্থানে পুলিশের প্রবেশ এবং মসজিদের অবমাননার তীব্র প্রতিবাদ জানায়। এ সময় পুলিশ উড়ো ফায়ার এবং টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী’র হামলায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন।
শহরের পুলিশ প্রধান দাবী করেছেন, সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ মসজিদে প্রবেশ করার সময় মুসল্লিদের হামলার শিকার হলে বাধ্য হয়ে তারা পাল্টা জবাব দেয়।
তার সংযোজন : এ অভিযানে ২ জন পুলিশ আহত হয়েছে এবং বেশ কয়েকজন মুসল্লিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য হাজতে প্রেরণ করা হয়েছে।

1369992

captcha