IQNA

নতুন পন্থায় মুসলমানদের উপর যায়নবাদীদের হামলা

11:59 - February 17, 2014
সংবাদ: 1374633
আন্তর্জাতিক বিভাগ: যায়নবাদীরা শনিবার তথা ৮ম ফেব্রুয়ারিতে ফিলিস্তিনির একটি কবরস্থানে হামলা চালিয়ে ১৫টি কবর ধ্বংস করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আল-আকসা ওয়াকফ ও পুরাতত্ত্ব ইন্সটিটিউট ৯ম ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে জানিয়েছে, যায়নবাদীরা ১৫ বছর পূর্বে ‘আল-রামালা’ প্রদেশের ‘আল-মাযিরা’ গ্রামের সকল অধিবাসীদের বিতাড়িত করেছে এবং এই গ্রামের ২০১৪ সালের ৮ম ফেব্রুয়ারিতে ১৫টি কবর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
এ বিবৃতিতে আরও এসেছে, গত ৮ম ফেব্রুয়ারি সন্ধ্যায় উক্ত ইন্সটিটিউটের একটি টিম ধ্বংসপ্রাপ্ত কবরস্থান পরিদর্শনের জন্য ‘আল-মাযিরা’ গ্রামে গিয়েছেন।
আল-আকসা ওয়াকফ ও পুরাতত্ত্ব ইন্সটিটিউটের কর্মকর্তা আব্দুল মাজিদ, ইসরায়েলি ইহুদিবাদীদের এই অপকর্মের জন্য সম্পূর্ণরূপে দায়ী করে জানিয়েছেন, মুসলমানদের পবিত্র জিনিষ ধ্বংসের ধারাবাহিকতায় যায়নবাদীরা এ কবরস্থান ধ্বংস করেছে।
তিনি আরও বলেছেন, যায়নবাদীরা এ কবরস্থানটি ধ্বংস করেছে এবং উক্ত ইনিস্টিটিউট এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ হামলার জন্য যে ক্ষতিসাধন হয়েছে, সে ক্ষতিসাধন পূরণের চেষ্টা করবে।
1373599

captcha