IQNA

হুজ্জাতুল ইসলাম কাজী আসকারের উপস্থিতিতে;

11:58 - February 17, 2014
সংবাদ: 1374656
শ্রীলংকায় ‘ঐক্য ও সন্ধির মাস বাহমান’ সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক বিভাগ : গত মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) শ্রীলংকার কলম্বোতে ইরানের হজ্ব ও যেয়ারত বিষয়ক অধিদপ্তরে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি কাজী আসকারের উপস্থিতিতে আল-মুস্তাফা (স.) কলেজে ‘ঐক্য ও সন্ধির মাস বাহমান’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হাওযা ইলমিয়ার শিক্ষকবৃন্দ, ইরানি কর্মকর্তা ও বিশিষ্ট গবেষকদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আল-মুস্তাফা (স.) কলেজের অধ্যক্ষ এবং আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শ্রীলংকান প্রতিনিধি উপস্থিত অতিথিদেরকে স্বাগত জানান এবং ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীকে ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করে মুসলিম ও অমুসলিম দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় তিনি ইসলামি বিপ্লবকে সকল ক্ষেত্রে বিশেষভাবে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নয়ন ও স্বনির্ভরতার প্রতীক হিসেবে আখ্যায়িত করেন।
এরপর শ্রীলংকায় ইরানি রাষ্ট্রদূত, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন কাজী আসকারের পরিচিতি তুলে ধরে বলেন : ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বদা শ্রীলংকার জনগণ ও সরকারের বন্ধু হিসেবে ছিল এবং থাকবে।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব কাজী আসকার। তিনি এ দিবস উপলক্ষে উপস্থিতদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পর মুসলমানদের মাঝে ঐক্য ও অন্যান্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন : শ্রীলংকা বৌদ্ধ প্রধান একটি দেশ হলেও সর্বদাই এ দেশটি আমাদের জন্য বন্ধু হিসেবে বিবেচিত এবং ইরান সর্বদা এ দেশের প্রতি সমর্থন জানায়।
তিনি বলেন : বলপ্রয়োগ ও সাম্রাজ্যবাদীদের সময় ফুরিয়ে এসেছে এবং সকল ধর্মের উচিত ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দেশের স্বাধীনতা ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে চেষ্টা

চালানো।

1374301

captcha