আন্তর্জাতিক বিভাগ : বাহরাইনের হিউম্যান রাইট্স ওয়াচ জানিয়েছে, গতকাল ১৪ই ফেব্রুয়ারী বাহরাইনের আদ-দাররাজ শহরে অবস্থিত ইমাম সাদিক (আ.) জামে মসজিদে হামলা চালিয়েছে স্বৈরাচারী সরকারি সৈন্যরা।

আল-আলামের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাহরাইনের হিউম্যান রাইট্স ওয়াচের কর্মকর্তা ‘শেখ মীসাম সালমান’, বাহরাইনের ইমাম সাদিক (আ.) জামে মসজিদে –যা বাহরাইনের শিয়াদের সর্ববৃহত মসজিদ হিসেবে বিবেচিত- স্বৈরাচারী সরকারি বাহিনী’র হামলার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের হামলার মাধ্যমে সরকার তাদের সাম্প্রদায়িক বিদ্বেষের বিষয়টি স্পষ্ট করে দিয়েছে।
তিনি বাহরাইনের মসজিদসমূহের উপর হামলা বন্ধের লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখার জন্য বিশ্ব সমাজের প্রতি আহবান জানান।
শেখ সালমান আরো জানান : বাহরাইনের ইমাম সাদিক (আ.) জামে মসজিদ শিয়াদের নিকট বিশেষ মর্যাদার অধিকারী। এ মসজিদে বাহরাইনের সবচেয়ে বড় জুমআর জামাত অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার মুসল্লি এখানে নামায আদায় করেন। এ কারণে এ মসজিদে হামলা, টিয়ার শেল নিক্ষেপ ও এ মসজিদের অবমাননা সামাজিক অধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত।