IQNA

নাইজেরিয়ায় জাতীয় কুরআন প্রতিযোগিতা

15:57 - February 20, 2014
সংবাদ: 1377635
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার জিঘাভু প্রদেশের দুটাসা শহরে ২৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

‘All Africa’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাতীয় কুরআন প্রতিযোগিতা, শুক্রবার তথা ১৪ই ফেব্রুয়ারিতে শুরু হয়েছে এবং একাধারে এক সপ্তাহ ব্যাপী অব্যাহত থাকবে।
নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ‘নামাদী সাম্বু’ কুরআন প্রতিযোগিতার আলোকে বলেছেন: পবিত্র কুরআন হেফজের সংস্কৃতি বিস্তার এবং মুসলমানদের মধ্যে ঐক্য বিস্তার লক্ষে ২৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
ভাইস প্রেসিডেন্ট নাইজেরিয়ার মুসলিম ওলামাদের নিকট আহ্বান জানিয়েছেন, তারা যেন মুসলমানদের মধ্যে শান্তি ও ঐক্য বিস্তারের জন্য কাজ করে।
নাইজেরিয়ার উসান রাজ্যের গভর্নর এবং উক্ত প্রতিযোগিতার প্রধান সংগঠক ‘রাউফ অর্ঘাবসুলা’ বলেছেন: মুসলমানদের প্রধান উৎস হচ্ছে পবিত্র কুরআন। আর মুসলমানদের পরবর্তী প্রজন্মদের কুরআন শিক্ষা দেওয়া আবশ্যক।
২৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির  চেয়ারম্যান ‘হারুন উকিলী’ বলেন, অন্যান্য বছরের মত চলতি বছরেও প্রতিযোগিতায় উত্তীর্ণদের বিভিন্ন মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের অনুমতি প্রদান করা হবে।
1376629

captcha