IQNA

বৈরুতে ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের নিকট বোমা হামলার নিন্দায় আলজেরিয়া

23:44 - February 21, 2014
সংবাদ: 1377850
আন্তর্জাতিক বিভাগ : আল-জেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার (১৯শে ফেব্রুয়ারী) বৈরুতে অবস্থিত ইরানি কালচারাল হাউসের নিকটে বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছে।

French.cri ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ‘আম্মার বাল্লানী’ সন্ত্রাসী এ হামলার নিন্দা জানিয়ে, এ ঘটনায় ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন : আল-জেরিয়া সরকার, লেবাননের সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে লেবাননের সকল দলকে জাতীয় ঐক্য ও সংহতির সৃষ্টির লক্ষ্যে চেষ্টা চালানোর প্রতি আহবান জানায় এবং এর মাধ্যমে দেশের নিরাপত্তা জোরদার করে এ দেশকে অস্থিতিশীল করে তুলতে যে সকল সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা নিষ্ক্রিয় করার জন্য এদেশের জনগণের প্রতি আহবান জানায়।
আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন : যে কোন ভাবেই সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে যাতে তাদের মূল উৎপাটিত হয়।
বলাবাহুল্য, গত বুধবার সকালে বৈরুতের জোড়া বোমা হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়। আল-কায়েদার সহযোগী গ্রুপ আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেড এ সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেছে।

1377516

captcha