
Turkish Press এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিগত কয়েকদিনে কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালিয়েছে উগ্র ইহুদিরা।
এদিকে জায়নবাদী ইসরাইলি পুলিশ সর্বদার ন্যায় এক ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে।
সাম্প্রতি মাসগুলোতে উগ্র ইহুদিদের বিভিন্ন দল বহুবার জায়নবাদী ইসরাইলের পুলিশ ও নিরাপত্তা বাহিনী’র সহযোগিতায় মসজিদুল আকসায় হামলা চালিয়েছে।
মসজিদুল আকসার উপর প্রতিনিয়ত ইহুদিদের হামলায় অতিষ্ট হয়ে উঠেছে মুসলমানরা। অনেক সময় উগ্র ইহুদি ও মুসলিম মুসল্লিদের মাঝে টানাপোড়নেরও সৃষ্টি হয়।
উল্লেখ্য, ১৯৬৭ সালে কুদসকে দখল করে নেয় ইসরাইল। ১৯৮০ সালে জায়নবাদী সরকার কুদস শরিফকে দখলকৃত ভূখণ্ডের অন্তর্ভূক্ত করে আনুষ্ঠানিকভাবে দাবী করে যে, এ শহর ইহুদিদের রাজধানী।