
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলে খলিফার সামরিক বাহিনী ২২শে ফেব্রুয়ারি বাহরাইনের অলি গ্রামের ‘আমির বারবাগী’ মসজিদ হতে মাগরিব ও এশার নামাজের শেষে সেদেশের ৫ জন নাগরিকে গ্রেফতার করেছে।
৪৪০ বছর পুরাতন এ মসজিদটি বাহরাইনের শাসক ধ্বংস করেছে। ২০১১ সালে আলে খলিফা বাহরাইনের ৩৮টি মসজিদ ধ্বংস করেছে।
এশার নামাজের শেষে আলে খলিফার সামরিক বাহিনী মসজিদের ভিতরে প্রবেশ করে সকলের পরিচয় পত্র জব্দ করে তাদেরকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাদেরকে সেন্টার কোর্টে হস্তান্তর করে।
বাহরাইনের হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তা ‘শেখ মিইছাম সালমান বলেন, ধর্মীয় স্বাধীনতা বিপজ্জনক পরিস্থিতির মোকাবেলার প্রতি গুরুত্বারোপ করে বলেন: আলে খলিফার মসজিদ অবমাননা করার ব্যাপারটি অনেক আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ হয়েছে। এক কর্মের জন্য আন্তর্জাতিক এবং আইন সংস্থাগুলোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।
1569149