IQNA

7:09 - February 28, 2014
সংবাদ: 1380803

‘আহরার আশ-শাম’ সন্ত্রাসী গ্রুপের নেতা নিহত

আন্তর্জাতিক বিভাগ : সিরিয়ার আলেপ্পো’তে অবস্থিত ‘আহরার আশ-শাম’ সন্ত্রাসী গ্রুপের ঘাঁটিতে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন সন্ত্রাসী এ গ্রুপের কমান্ডার।

আল-আলাম ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘আহরার আশ-শাম’ এ খবর নিশ্চিত করে ঘোষণা করেছে যে, গ্রুপের কমান্ডার ‘আবু খালেদ সুরী’ আত্মঘাতী এক হামলায় নিহত হয়েছেন।
বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, আইএসআইএল বা দ্য ইসলামি স্টেট অব ইরাক এ্যান্ড দ্য লেভ্যান্ট এ হামলার সাথে জড়িত।
‘আবু খালেদ সুরী’র নেতৃত্বে সিরিয়ার ৭টি ক্ষুদ্র গ্রুপ নিয়ে গঠিত সিরিয়ান ইসলামি ফ্রন্টের সাথে ঘোর শত্রুরা রয়েছে আইএসআইএল’র। এ দু’টি দলের মধ্যকার সংষর্ঘে এ যাবত উভয় পক্ষের শত শত ব্যক্তি নিহত হয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, ঘাঁটিতে এক বা দুই আত্মঘাতী ব্যক্তি প্রবেশ করে এ বোমার বিস্ফোরণ ঘটায়।
উল্লেখ্য, ‘আহরার আশ-শাম’ সিরিয়াতে তত্পর আল-কায়েদার সহযোগী গ্রুপসমূহের মধ্যে সর্বাধিক তত্পর গ্রুপসমূহের অন্যতম।

1379569

captcha