IQNA

শিয়া ওয়েব সাইটসমূহ বন্ধ করে দেবে মালয়েশিয়া

7:13 - February 28, 2014
সংবাদ: 1380804
আন্তর্জাতিক বিভাগ : ইসলাম ধর্মকে হুমকির সম্মুখীনকারী ওয়েব সাইটসহ শিয়া ওয়েব সাইটসমূহ বন্ধের জন্য মালয়েশিয়ার তথ্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানিয়েছে ডিপার্টমেন্ট অব ইসলামিক ডেভেলপমেন্ট মালয়েশিয়া (জাকিম)।

Bernama এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মালয়েশিয়ার কমিউনিকেশন্স এ্যান্ড মিডিয়া প্রতিমন্ত্রী জওহার গীলানী ঘোষণা করেছেন : জাকিমের আবেদনের ভিত্তিতে শিয়া আকিদা ও হাদীস বিরোধী লেখা প্রচারকারী সকল ওয়েব সাইট বন্ধ করে দেয়া হবে।
জাকিমের আবেদনে সম্মতি দেয়ার কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন : মালয়েশিয়ার ইসলাম ধর্ম বিষয়ক যাবতীয় দায়-দায়িত্ব এ সংস্থার উপর, যেভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের অভ্যন্তরিন নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত।
জওহার জানান : মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির নিমিত্তে (!) সামাজিক যোগাযোগ বিষয়ক ওয়েব সাইটের অপব্যবহার রোধে পুলিশসহ অপর সংস্থাসমূহের সহযোগিতার জন্য প্রস্তুত কমিউনিকেশন্স এ্যান্ড মিডিয়া মন্ত্রণালয়।
জওহার বলেন : মালয়েশিয়ার গোয়েন্দা ও গণমাধ্যম বিভাগও শিয়াদের তত্পরতার বন্ধের লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, শিয়াদের যে কোন প্রকারের তত্পরতার বন্ধের লক্ষ্যে মালয়েশিয়া সরকার সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এদেশে শিয়া মাযহাবের অনুসারীদের সংখ্যা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন উপায়ে এ মাযহাবের প্রসার রোধে ঘোর চেষ্টা অব্যাহত রেখেছে মালয়েশিয়ার বিভিন্ন সংস্থা।#1379592

captcha