
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভিসিলা গ্রামের সরকারী স্কুলের প্রধান শিক্ষক, নও মুসলিম শিক্ষিকার উদ্দেশ্য হুমকি দিয়ে বলেছে, যদি এ শিক্ষিকা স্কুলে হিজাব পরে উপস্থিত হয় তাহলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে।
ঐ স্কুলের প্রধান শিক্ষক, নও মুসলিম শিক্ষিকাকে বলেছে: যদি স্কুলে শিক্ষকতা করতে চাও তাহলে হিজাব ত্যাগ করতে হবে। আর তা না হলে স্কুল ত্যাগ করো।
নও মুসলিম স্কুল শিক্ষিকা বলেছেন: স্কুল ত্যাগ করার জন্য আমি আইনগত দিক থেকে কোন দলিল দেখছি না। তিনি এখনও হিজাব পরে স্কুলে উপস্থিত হচ্ছেন এবং নিজের কর্ম অব্যাহত রেখেছেন।
বলাবাহুল্য, গত বছর বসন্ত কালে রাস্তাভা প্রদেশের শিক্ষা বিভাগ সরকারি স্কুল সমূহে হিজাব নিষেধাজ্ঞা জারি তুলে নিয়েছে। কিন্তু এ স্কুলের কর্তৃপক্ষ বলছে, হিজাব নিষেধাজ্ঞা জারি শুধুমাত্র স্কুল ছাত্রীদের জন্য এবং এর সাথে স্কুল শিক্ষক ও কর্মকর্তাদের কোন সম্পর্ক নেই।
1379681