আন্তর্জাতিক বিভাগ: রাজধানী ঢাকায় প্রথমবারের মত মহিলাদের ইসলামী পোশাকের নতুন মডেল এবং ‘হিজাব মুসলিম নারীর জীবনের একটি অংশ’ বার্তার আলোকে অনুষ্ঠিত হল হিজাব প্রদর্শনী।

‘Jasarat’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত ইসলামিক প্রদর্শনী ‘রহমত’ আঞ্জুমানের পক্ষ থেকে ২৬শে ফেব্রুয়ারি থেকে ১ম মার্চ পর্যন্ত একাধারে অব্যাহত ছিল।
নারী সমাজের নিকট হিজাব তথা মহিলাদের ইসলামী পোশাকের সর্বশেষ মডেল তুলে ধরার লক্ষকে সামনে রেখে বাংলাদেশের একটি মহিলা সংগঠন প্রথমবারের মত হিজাব প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনীর প্রধান ব্যবস্থাপক ইয়াহিয়া আমিন বলেন: আমরা এ প্রদর্শনী আয়োজনের মাধ্যমে এ বিষয়টি মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি যে, হিজাব কোন সীমাবদ্ধতা নয়। বরং হিজাবের মাধ্যমে নারীর মর্যাদা ও মূল্যবোধ সংরক্ষিত হয়। হিজাব পরিধানের মাধ্যমে একজন নারী স্বাধীনভাবে সমাজে চলাফেরা করতে পারে এবং কোন লোলুপ দৃষ্টি তাকে কলুষিত করতে পারে না।
এ হিজাব প্রদর্শনীতে প্রতিদিন ব্যাপক দর্শনার্থীর ভিড় পরিলক্ষিত হচ্ছে। এখানে আগত ঢাকা মেডিকেল হাসপাতালের এক নারী চিকিৎসক বলেন: আমি সব সময় হিজাব পরিধানের চেষ্টা করি। এখানে এসে আমার ভাল লাগছে।
‘তাহুর’ গার্মেন্টসের মালিক ‘মারিয়া চৌধুরী’ জানিয়েছেন: বাংলাদেশ একটি ইসলামিক দেশে। এদেশের ইসলামী হিজাব ব্যবহারকারীদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
1381685