
আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আইএসআইএল’র সাথে সম্পৃক্ত এক ওয়েব সাইট সৌদি আরব ও আরব্য উপদ্বীপে তাদের তত্পরতা সম্প্রসারণের সিদ্ধান্তের কথা উল্লেখ করে জানিয়েছে, শিগগিরি এ দলটির নাম পরিবর্তন করা হবে।
আইএসআইএল গ্রুপ জানিয়েছে : ‘জাজিরাতুল আরাবিয়া’ নামটি পূর্বের নামের সাথে সংযোজিত হবে। যাতে এর মাধ্যমে নতুন আইএসআইএল আল-কায়েদা নেটওয়ার্কের ন্যায় কার্যক্রম চালাতে পারে। মূলতঃ এর একটি শাখা সৌদি আরবে তত্পর থাকবে এবং এর মূল কেন্দ্র হবে ইয়েমেন।
ঐ সাইটের লেখার ভিত্তিতে, সৌদি আরবের রাজপুত্রদেরকে চমকে দেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে আইএসআইএল।
আইএসআইএল’র টুইটার পেজে লেখা হয়েছে : আগামী দিনগুলোতে আইএসআইএল’র নাম পরিবর্তন করে তাদের অভিযান সম্প্রসারিত করা হবে এবং পূর্ব অপেক্ষা অধিক শক্তি নিয়ে নতুন পরিকল্পনার বাস্তবায়ন করা হবে।#1389169