IQNA

পুনরায় হযরত ইউসুফ (আ.)-এর মাযারে হামলা চালিয়েছে যায়নবাদীরা

22:28 - April 04, 2014
সংবাদ: 1390453
আন্তর্জাতিক বিভাগ: পশ্চিম তীরের নাবালোস শহরে হযরত ইউসুফ (আ.) এর পবিত্র মাযারে পুনরায় হামলা চালিয়েছে যায়নবাদীরা।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: যায়নবাদীদের সহায়তায় ৯০০ জনের অধিক উগ্র ইহুদি একত্রিত হয়ে ৩য় এপ্রিলে হযরত ইউসুফ (আ.) এর পবিত্র মাযারে পুনরায় হামলা চালিয়েছে এবং ইহুদি ধর্মের ‘তালমুদি’ নামক ইবাদত করেছে।
এ ঘটনার প্রেক্ষাপটে উগ্র ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষ হয় এবং ফিলিস্তিনি যুবকরা উগ্র ইহুদিদের দিকে পাথর নিক্ষেপ করে। পরবর্তীতে ইহুদিবাদী শাসন সেনা বাহিনী, ফিলিস্তিনি যুবকদের ছত্রভঙ্গ করার জন্য গুলি বর্ষণ করে।
বলাবাহুল্য, যায়নবাদীরা প্রতি সপ্তাহে নিজেদের ইবাদতের বাহানায় হযরত ইউসুফ (আ.) এর মাযারে হামলা চালাচ্ছে। 
1390360

captcha