
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জিমি তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, ইংল্যান্ড সামরিক বাহিনীতে মুসলিম সৈন্যরা নিজেদের কর্ম সুষ্ঠু ভাবে পালন করছে।
উক্ত সাংবাদিক, ইংল্যান্ডের সামরিক বাহিনীর প্রথম ইমাম এবং বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছে ‘আসেম হাফেজ’ একটি মতামত উল্লেখ করেছেন। এ মাতমতে ‘আসেম হাফেজ’ বলেছেন: ইংল্যান্ডের সামরিক বাহিনীতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি কোন বিস্মিত বিষয় নয়। নিঃসন্দেহে মুসলমানেরাও উপযুক্ত সামরিক সৈন্য হওয়ার ক্ষমতা রাখে।
আসেম হাফেজ আরও বলেন: আজকে মুসলিম সৈন্য বাহিনীরা নিজেদের ঘাটিতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে। সম্প্রতি বছর গুলোয় ইংল্যান্ডের সামরিক বাহিনীতে মুসলমানের সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এরপরও মুসলমান সৈন্যের সংখ্যা অনেক কম। বর্তমানে মুসলমান সৈন্যের সংখ্যা ৬৫০ জন।
1390295