IQNA

হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডে পালিত হল বিশেষ শোক মজলিশ

23:37 - April 05, 2014
সংবাদ: 1390849
আন্তর্জাতিক বিভাগ: হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা যাহরা (সা. আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠান ৩য় এপ্রিলে অনুষ্ঠিত হয়েছে। শোকানুষ্ঠানে ইসলামী প্রজাতন্ত্র ইরানি রাষ্ট্রদূত কামালিয়ান, ইরানি কালচারাল কাউন্সিলার নাজ্জারিয়ান জাদে এবং আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম কারিমী উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত শোকানুষ্ঠানে বিশিষ্ট ক্বারি ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক সায়িদিয়ান, দূতাবাসের সদস্যগণ এবং ব্যাংককে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াত, কুমাইল দোয়া পাঠ, হযরত ফাতিমা (সা. আ.) এর জিয়ারত নামা এবং বক্তৃতা ও আহলে বাইয়েতের শানে মর্সিয়া পাঠ করা হয়েছে।
1390513

captcha