IQNA

ইসলাম ধর্মের সঙ্গে পরিচিতি হবে আমেরিকার ব্যান্ডডেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ

9:38 - April 06, 2014
সংবাদ: 1390927
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার ম্যাসাচুসেটস স্টেটের ব্যান্ডডেস বিশ্ববিদ্যালয়ে ‘ইসলাম ধর্মের সঙ্গে পরিচিতি’ নামক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

The Brandeis Hoot ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রতি বছরের ন্যায় এ বছরের চলতি সপ্তাহে আমেরিকার ম্যাসাচুসেটস স্টেটের ব্যান্ডডেস বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্র আঞ্জুমানের পক্ষ থেকে ইসলাম ধর্মের সঙ্গে অধিক পরিচয় এবং ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ভ্রান্ত ধারণা সংশোধনের আলোকে ‘ইসলাম ধর্মের সঙ্গে পরিচিতি সপ্তাহ’ অনুষ্ঠিত হচ্ছে।
চলতি সপ্তাহ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ‘ইসলাম ধর্মের সঙ্গে পরিচিতি সপ্তাহ’ অনুষ্ঠিত হবে। ইসলাম ধর্মের আলোকে বক্তৃতা, চিত্র প্রদর্শনী, বিভিন্ন মাযহাব সম্পর্কে আলোচনা সহ অন্যান্য প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। শুক্রবারে জুম্মার নামাজের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
‘ইসলাম ধর্মের সঙ্গে পরিচিতি সপ্তাহ’ একটি জাতীয় প্রকল্প। যেটা সর্ব প্রথম আমেরিকা ও কানাডার মুসলিম ছাত্র আঞ্জুমানের পক্ষ থেকে ১৯৯০ সালে শুরু হয়।
1390811

captcha