IQNA

কারবালায় ‘আল-নাহজ’ ফিল্ম ফেস্টিভল অনুষ্ঠিত হবে

21:23 - April 07, 2014
সংবাদ: 1391733
আন্তর্জাতিক বিভাগ : কারবালা স্যাটালাইট চ্যানেল প্রথম শর্ট ফিল্ম ফেস্টিভল আয়োজনের কথা ঘোষণা করে উল্লেখ করেছে যে, এ ফেস্টিভল ‘হুসাইনী চিন্তাধারা’ এবং ‘মানবাধিকার’ –এ দু’টি বিষয় ভিত্তিক অনুষ্ঠিত হবে।

কারবালা চ্যানেলের ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ‘আল-নাহজ’ শিরোনামে এ ফিল্ম ফেস্টিভল অনুষ্ঠিত হবে -এ কথা উল্লেখ করে অংশগ্রহণের জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে।
ইমাম হুসাইন (আ.) এর মাজারের মুতাওয়াল্লি ‘শেইখ আব্দুল মাহদী কারবালাঈ’র তত্ত্বাবধানে পরিচালিত কারবালা চ্যানেলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে : এ ফিল্ম ফেস্টিভল দু’টি বিষয় ভিত্তিক –‘হুসাইনী চিন্তাধারা’ ও ‘মানবাধিকার’- অনুষ্ঠিত হবে এবং ফিল্মের সর্বোচ্চ দৈর্ঘ্য হবে ৩০ মিনিট।
উল্লেখ্য, যে সকল শর্ট ফিল্ম ইতিপূর্বে কোন চ্যানেলে প্রদর্শিত হয়েছে তা গ্রহণযোগ্য নয়। অংশগ্রহণকারীগণ চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ ফিল্ম জমা দিতে পারবেন এবং ফিল্ম অবশ্যই ইংরেজী ভাষায় অনূদিত হতে হবে।#1391081

captcha